29 May

চাকরি নাই- বাজারে সস্তা খাবার নাই- রাস্তাঘাটে জীবনের নিরাপত্তা নাই- আইনশৃংখলা বাহিনীর হয়রানির গ্যারান্টি নাই- অতিউচ্চমূল্য দেয়ার পরও বাসায় ইলেক্ট্রিসিটি/গ্যাস/পানি নাই- রাস্তায় নামলে পরিবহণ নাই- পরিবহণ পাইলেও জ্যামের ঠিক নাই- মেয়েদের ইজ্জত বাঁচাইয়া ঘরে ফেরার নিশ্চয়তা নাই- মেধাবীদের গ্রহনযোগ্যতা নাই- কোটা ছাড়া ভবিষ্যত নাই- ব্যাংকগুলাতে কোন টাকা নাই- বিদেশে পাসপোর্টের ইজ্জত নাই- অপরাধীদের বিচার নাই …সোনার ছেলে হইলে তো কথাই নাই …

এরমাঝেই একদল লোককে দেখবেন তাঁরা বলতেছে যে – বাংলাদেশ আগায়ে গেছে কেননা তাঁর একটা শ্যাটালাইট হইছে।
দেশ আগায়া গেছে কেননা বাংলাদেশকে ইউনেস্কো সার্টিফিকেট দিছে ।
দেশ আগায়া গেছে কেননা লক্ষ লোক একলগে জাতীয় সংগীত গাইছে।
দেশ আগায়া গেছে কেননা সাফারি পড়া ভদ্রলোক গুলশান ইফতারী খাইছে আর খুশিতে চোখ মুছছে ।
দেশ আগায়া গেছে কেননা ফেসবুকে রাইস চেলেঞ্জ দিয়া এক লোক তিনলক্ষ লোককে ‘উৎসাহ” দিছে।
দেশ আগায়া গেছে কেননা বাংলাদেশে আর্জেন্টিনা-জার্মানি-ব্রাজিলের জার্সি তৈরী হইছে।
দেশ আগায়া গেছে কেননা দেশে এখন দশমিনিটেই বিজ্ঞানী পয়দা করার ইউটিউব চেনেল আছে।

বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় হারামজাদা খুজে বের করতে চাইলে সবার আগে খুঁজে বের করেন সেই লোককে , যে এইসব “নাই আর নাই” দেখার পরও এই দেশে কিছু না কিছু ‘পজেটিভ’ বিষয় খুঁজে পায় , সেই ‘পজেটিভ’ বিষয় মানুষকে গেলাতে চায় , এবং সেই লোককে – যে বালছাল বুঝায়ে মোটিভেশন দেয়ার চেষ্টায় থাকে ।

Leave a comment