ক্ষমতা হারালে আওয়ামীলীগের লক্ষ লক্ষ লোক মারা পড়বে- এটা তাদের নিজমুখের কথা। পরাজিত হলে ঘরছাড়া, দেশছাড়া হতে হবে আশংকায় নির্বাচনের আগেই নির্বিচার হামলায় নিজেদের জীবন/ঘর বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছে তারা। কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এসব অপকর্মের সঙ্গী হচ্ছে রাষ্ট্রীয়বাহিনী। অনৈতিক উপায়ে গড়ে তোলা লক্ষকোটি টাকার সম্পদ রক্ষায় আজকে তারা মরিয়া হয়ে উঠেছে। কথিত উন্নয়নের ধোঁকাবাজিতে জনগণকে আস্থায় নিতে পারেনি, পারছে না আওয়ামীলীগ। এজন্যেই জনগণকে ভীতসন্ত্রস্ত করে ভোটবিমুখ করার কৌশল নিয়েছে তারা। আপাতঃ দৃষ্টিতে সফলও হচ্ছে এখন পর্যন্ত। সাধারণের মাঝে এখনও অনিশ্চয়তা, শংকা, ভয় কাজ করছে ভালোভাবেই। নীরব ক্ষোভ, ঘৃণার আগুন তারা এখনো চেপে যাচ্ছে, চেপে রাখছে। কিন্তু সেটা কতোদিন…কতোক্ষণ?
মার খেতে খেতে, ভয় পেতে পেতে যেকোন মুহূর্তেই তাদের ভয় কেটে যাবে। ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এইসব হামলা-মামলা তখন বুমেরাং হয়ে যাবে নিশ্চিত।
ভয়কে জয় করার, রুখে দেবার দিনটি হতে পারে ৩০ ডিসেম্বর। ঘুরে দাঁড়াবার, রুখে দেবার ইতিহাস আছে এই জনপদের।✊
