গ্রেনেড হামলা নিয়ে কিছু কথা

হামলার মূল আসামী মুফতি হান্নানকে ২০০৫ সালে বিএনপি সরকার গ্রেফতার করে। তারপর সে তার প্রতিটি জবানবন্দিতেই বলেছে- “দুইদিন আগেই (১৯ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউকে টার্গেট করে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল।”

প্রশ্ন হচ্ছে:
১. আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেখানে সমাবেশ শুরুর ২ঘণ্টা আগেও জানতো না সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউতে হবে, সেখানে মুফতি হান্নান কিভাবে দুইদিন আগেই জানতে পেরেছিল, সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত হবে?

২. কার সিদ্ধান্তে সমাবেশস্থল মুক্তাঙ্গন থেকে সরিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে নেয়া হয়েছিল?

৩. মুফতি হান্নানকে এই তথ্যটি কে সরবরাহ করেছিল?

২১ আগস্টের মর্মান্তিক গ্রেনেড হামলা সংক্রান্ত মামলায় কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপি এবং তারেক রহমানকে জড়ানো হয়েছে তার বিস্তারিত জানতে পড়ুন:
https://www.scribd.com/…/TRAVESTY-OF-JUSTICE-IN-BANGLADESH-…

 

ইন্ডেমনিটি অধ্যাদেষ নিয়ে কিছু কথা

ঘটা করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় ১৭ই মে। সনটা ছিল ১৯৮১। ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান, তিনি তাকে দেশে ফিরিয়ে আসতে সহযোগিতা করেন এবং ধানমন্ডির বাড়িটি যে অবস্থায় ছিল ঐ অবস্থায় বুঝিয়ে দেয়া হয়। অথচ আজ অভিযোগ করলেন জিয়া তাদের দুই বোনকে দেশে আসতে দেয়নি।

শেখ মুজিব এর হত্যাকারী কর্নেল ফারুক, কর্নেল বজলুল হুদাকে এমপি বানিয়েছিলো এরশাদ, ১৯৮৮ সালের ভোটারবিহীন নির্বাচনে। অথচ প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খুনিদের এমপি বানানোর অভিযোগ করলেন। সম্পুর্ন মিথ্যা তথ্য উপস্থাপন করে খালেদা জিয়াকেও মুজিব হত্যায় দায়ী করলেন। এত নগ্নভাবে, মোটা দাগে মিথ্যা বলা যায়?

যতই মিথ্যার প্রচার হোক, মিথ্যার ধ্বংস অনিবার্য।

ইচ্ছা করলেই ঐ “মেজর জিয়া”কে মুছে ফেলা যাবে?

ইচ্ছা করলেই ঐ “মেজর জিয়া”কে মুছে ফেলা যাবে? ইতিহাস ধ্রুব।

ভারতীয় সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটের অফিসিয়াল হিস্ট্রি অব ইন্ডিয়া পাকিস্তান ১৯৭১ ওয়ার অংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে মুক্তিযুদ্ধের সুচনাকারী হিসেবে লিপিবদ্ধ আছে। সেই সঙ্গে “স্বাধীনতার ঘোষক” স্বীকৃতি দেয়া হয়েছে।

The beginning of the history of an independent and sovereign Bangladesh was made when Major Ziaur Rahman, an officer of the 8th Battalion of the EBR at Chittagong, on 26 March, shortly after the military crack-down, made an electrifying broadcast on “Swadhin Bangla Betar Kendra” (Free Bangla Radio) announcing the establishment of an independent Bangladesh. He said, “I, Major Zia Rahman, at the direction of Bango Bondhu Mujibur Rahman, hereby declare that Independent People’s Republic of Bangladesh has been: established. At his direction, I have taken the command as the temporary Head of the Republic. In the name of Sheikh Mujibur Rahman, I call upon all the Bengalees to rise against the attack by the West Pakistani Army. We shall fight to the last to free our motherland. Victory is, by the Grace of Allah, ours, Joy Bangla”(11).

মিত্থ্যুক মোটিভেটর

এরমাঝেই একদল লোককে দেখবেন তাঁরা বলতেছে যে – বাংলাদেশ আগায়ে গেছে কেননা তাঁর একটা শ্যাটালাইট হইছে।
দেশ আগায়া গেছে কেননা বাংলাদেশকে ইউনেস্কো সার্টিফিকেট দিছে ।
দেশ আগায়া গেছে কেননা লক্ষ লোক একলগে জাতীয় সংগীত গাইছে।
দেশ আগায়া গেছে কেননা সাফারি পড়া ভদ্রলোক গুলশান ইফতারী খাইছে আর খুশিতে চোখ মুছছে ।
দেশ আগায়া গেছে কেননা ফেসবুকে রাইস চেলেঞ্জ দিয়া এক লোক তিনলক্ষ লোককে ‘উৎসাহ” দিছে।
দেশ আগায়া গেছে কেননা বাংলাদেশে আর্জেন্টিনা-জার্মানি-ব্রাজিলের জার্সি তৈরী হইছে।
দেশ আগায়া গেছে কেননা দেশে এখন দশমিনিটেই বিজ্ঞানী পয়দা করার ইউটিউব চেনেল আছে।

বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় হারামজাদা খুজে বের করতে চাইলে সবার আগে খুঁজে বের করেন সেই লোককে , যে এইসব “নাই আর নাই” দেখার পরও এই দেশে কিছু না কিছু ‘পজেটিভ’ বিষয় খুঁজে পায় , সেই ‘পজেটিভ’ বিষয় মানুষকে গেলাতে চায় , এবং সেই লোককে – যে বালছাল বুঝায়ে মোটিভেশন দেয়ার চেষ্টায় থাকে ।

শেখ হাসিনার ভন্ডামী নিয়ে তারই এম পি যা বলে-

ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই একাকী ১৯৮৬ সালের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন বাড্ডায় আমি এক পরিচিত ভদ্রলোকের বাসায় পলাতক অবস্থায় ছিলাম এরশাদ সরকারের গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে। পত্রিকায় জানতে পারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এককভাবে এরশাদ ঘোষিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওয়ার্কিং কমিটির সদস্য ছিলাম বিধায় এই সিদ্ধান্তের কথা পত্রিকা পড়ে আমি বিষ্মিত হই। তিনি প্রেসিডেন্ট এরশাদের সাথে ব্যক্তিগত আলোচনা করে এই নির্বাচনে অংশগ্রহণ করেন। তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাত-দল আন্দোলনে মাঠে ছিল। বেগম খালেদা জিয়া এই নির্বাচনের প্রতিবাদ করে নির্বাচন বয়কট করেন। উল্লেখ্য, ৮ দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ ও তার সভানেত্রী শেখ হাসিনা। এই নির্বাচনের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এরশাদের নিকট থেকে ৯ কোটি টাকা অর্থ গ্রহণের অভিযোগ পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এই সংসদ নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম। বিধায় সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে আওয়ামী লীগের ফান্ড থেকে আর্থিক সাহায্য দাবী করেছিলাম। শেখ হাসিনা আমার দাবী প্রত্যাখ্যান করে বলেছিলেন- আওয়ামী লীগের ফান্ডে কোন টাকা-পয়সা নেই। এ সময় গুলশানে বসবাসকারী ভারতের গুজরাট থেকে আগত বাংলাদেশের নাগরিক শিল্পপতি আজিজ সাত্তার সাহেবের সাথে আমি দেখা করি। তিনি শহীদ সোহরাওয়ার্দী সাহেবের একজন ভক্ত ও সমর্থক ছিলেন। তার কাছে আমি নির্বাচনের জন্য আর্থিক সাহায্য অথবা নির্বাচনে ব্যবহারের জন্য একটি গাড়ি চেয়েছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, তিনি এরশাদ প্রদত্ত নির্বাচনী অর্থ শেখ হাসিনার কাছে দিয়েছেন। তার পক্ষে কোন সাহায্য করা সম্ভব নয়। একথা শুনে আমার কিছু বুঝতে বাকি রইল না। নির্বাচনে প্রেসিডেন্ট এরশাদ শেখ হাসিনার তালিকাভুক্ত প্রদত্ত প্রার্থীদের বিজয়ের আশ্বাস দিয়েছিলেন। ঐ তালিকায় আমার নাম ছিল না। নির্বাচনে এরশাদ ভোট ডাকাতি করেছিল। ভোট ডাকাতি করে অধিকাংশ আসনে তার দলের প্রার্থীদের জয়ী করে এনেছিলেন। আমার নির্বাচনী এলাকায় ব্যাপক ভোট ডাকাতি হয়েছিল। চারটি ইউনিয়নে আমার পক্ষের কোন এজেন্টকে পুলিং সেন্টারে প্রবেশ করতে দেয়া হয়নি। এর মধ্যে আমি কয়েকটি সেন্টারে প্রবেশ করার চেষ্টা করলে এরশাদের দলীয় ক্যাডাররা বন্দুক দিয়ে গুলি করে ভোট কেন্দ্র ফাঁকা করে দেয়। জীবনের ভয়ে আমি ও আমার কর্মীরা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করি।”

“রাজনীতির সেকাল ও একাল”
শেখ আবদুল আজিজ
শেখ মুজিবের মন্ত্রীসভার সদস্য, ১৯৮৬ সালে বাগেরহাট থেকে আওয়ামী লীগের প্রার্থী।

উলঙ্গ রাজা

‘উলঙ্গ রাজা’ নামে সদ্য প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা আছে। অনেকেই পড়েছেন নিশ্চয়। তবুও যদি কেউ এখনো না পড়ে থাকেন, তাদের জন্য দিলাম।

“সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ!
কারও মনে সংস্কার, কারও ভয়;
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
কেউ-বা পরান্নভোজী, কেউ
কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম , চোখে
পড়ছে না যদিও, তবু আছে,
অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।

গল্পটা সবাই জানে।
কিন্তু সেই গল্পের ভিতরে
শুধুই প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু
আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নির্বোধ
স্তাবক ছিল না।
একটি শিশুও ছিল।
সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।

নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
আবার হাততালি উঠছে মুহুর্মুহু;
জমে উঠছে
স্তাবকবৃন্দের ভিড়।
কিন্তু সেই শিশুটিকে আমি
ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না।

শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো
পাহাড়ের গোপন গুহায়
লুকিয়ে রেখেছে?
নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে
কোনো দূর
নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়?
যাও, তাকে যেমন করেই হোক
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক:
রাজা, তোর কাপড় কোথায়?”

আমাদের দেশের ভুয়া সরকার হচ্ছে সেই “উলঙ্গ রাজা”। নাগরিকের ভোটাধিকার হরণ করে সিন্দাবাদের ভূতের মতো জাতির পিঠে চেপে বসা এই শক্তির কব্জা থেকে আপনার প্রিয় স্বদেশকে যদি বাঁচাতে চান, তবে নির্ভয়ে আপনার অধিকার কেড়ে নেয়া স্বৈরশাসকের সামনে এসে দাঁড়ান। এখন নির্ভয়ে সত্য বলার সময়। আজকে জাতি সেই শিশুটিকে খুঁজছে যে বিধাতার মতো নির্ভয়।