৫ জানুয়ারির পুনরাবৃত্তি হলে দেশ নজিরবিহীন বিশৃঙ্খলায় পড়বে : বি. ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হলে দেশ নজিরবিহীন বিশৃঙ্খলায় পড়বে। জনগণ ৫জানুয়ািরর নির্বাচনের পূনরাবৃত্তি দেখতে চায়না। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন একই কায়দায় হলে দেশ এক নজিরবিহীন বিশৃঙ্খলায় নিপতিত হওয়ার আশংকা রয়েছে।

বৃহস্পতিবার ১৪তম পুনর্গঠন বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা অফিসে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৪তম পুনর্গঠন বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, দুর্ভাগ্যজনক হলও সত্য, যে আওয়ামী লীগ একসময় ভাত ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে আজ তারাই জনগণের ভাত ও ভোটাধিকারের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করেছে।

তিনি বলেন, আবু হাসান টিপু বলেন সরকার রাষ্ট্র পরিচালনায় ন্যূনতম গণতন্ত্র ও আইনের শাসনকে বিদায় দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে তারা সাধারণ নিয়মে পরিণত করেছে। মাদক বিরোধী বর্তমান অভিযানের লক্ষ্য মাদক নির্মুল নয়; লক্ষ্যটা রাজনৈতিক। আর তা হচ্ছে গণআতংক তৈরী করে নিজেদের পক্ষে আগামী নির্বাচনের জমিন তৈরী করা।

সভাপতি হিসাবে বক্তৃতাকালে শ্রমিকনেতা মাহমুদ হোসেন বলেন, সরকারের বেপরোয়া তৎপরতায় দেশের মানুষের জানমাল আজ গুরুতর হুমকির মুখে। সরকার মুখে উন্নয়নে কথা বললেও বাস্তবে তার কোন প্রতিফলন নেই। তিনি অনতিবিলম্বে দমন-পীড়নের পথ পরিহার করে অবাধ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবী করে বলেন সময় এখনো একেবারে শেষ হয়ে যায়নি। নির্বাচন কমিশনের সংলাপে বিপ্লবী ওয়র্কার্স পার্টি উত্থাপিত ২৩ দফা বাস্তবায়ন করুন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু, আইউব আলী, রোকসানা বেগম, মোক্তার হোসেন ও মুক্তা বেগম প্রমুখ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

নারায়ণগঞ্জে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় এসআই সামছুল প্রত্যাহার

নারায়ণগঞ্জে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে অভিযোগে বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত এক এস আই সামছুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা পুলিশ তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযোগ করেন। বৃহস্পতিবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ।

জেলা পুলিশের সূত্রে জানা গেছে, বন্দর ফরাজীকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সাগর মিয়াকে গত সোমবার রাতে বন্দর থেকে এসআই সামছুল আলম গ্রেফতার করেন। পরে পরিবারের কাছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নিয়ে মঙ্গলবার ৫৫ পিস ইয়াবা বড়ির মামলা দিয়ে সাগর মিয়াকে আদালতে পাঠান এসআই সামছুল আলম। বুধবার সাগরের স্ত্রী শাহনাজ বেগম জেলা পুলিশ সুপার মঈনুল হক বরাবর লিখিত অভিযোগ দিলে রাতেই এস আই সামছুল আলমকে প্রত্যাহার করা হয়।

সাগরের স্ত্রী শাহনাজ বেগম জানান, টাকা না দিলে স্বামীকে বন্দুকযুদ্ধে হত্যা করা হবে বলে পুলিশ সামছুল আলম বলে। পরে স্বামীর জীবন বাচাঁতে ভয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা দেই। তার পরে ও ইয়াবার মামলা দিয়েছে। তাই বিষয়টি জেলা পুলিশ সুপারকে লিখিত বাবে জানিয়েছি।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমদাদুল হক বলেন, সাগরের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ এসআই সামছুল আলমকে বুধবার রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

উলে­খ্য, এসআই সামছুল আলম গত ৮ জুন বন্দর পুলিশ ফাঁড়িতে যোগ দেন। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। সিদ্ধিরগঞ্জেও তিনি বেপোরোয়া ছিলেন। সেখানে তিনি সাদা পোষাকে কনষ্টেবল সাইদুল ও সোর্স নিয়ে ধাবড়িয়ে বেড়াতেন। অপরাধীদের সাথে সাধারন মানুষকেও হয়রানি করতেন বলে সিদ্ধিরগঞ্জবাসী অভিযোগ করেছেন।

ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব

শুধু রমজান মাস এলেই বাংলাদেশের রেস্টুরেন্ট, হোটেল মালিক কিংবা ফলের আড়তদাররা খাদ্যে ও ফলে ভেজাল মেশানো শুরু করেন না। তারা শতভাগ লাভের আশায় বছরের পর বছর এসব অখাদ্য বিক্রি করে আসছে। ভোজনরসিক বাঙালিও পরম তৃপ্তি নিয়ে তা খেয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে লিখেছেন ডা. তাজবীর আহমেদ-

রমজান মাস এলেই যেন শুরু হয় ভেজালবিরোধী অভিযান। আর এসব অভিযানের পর দোষি রেস্টুরেন্টগুলো জরিমানার অর্থ পরিশোধ করেই রেহাই পেয়ে যায়। আর সেই সঙ্গে পরবর্তী একবছর ভেজাল খাবার পরিবেশনের এক অলিখিত লাইসেন্সও যেন পায়!

এক্ষেত্রে বিক্রেতাদের দোষ দিয়েই বা কী লাভ? কারণ তারা জানে- এ দেশের মানুষ খাবার কেনে দোকানের বাহারি আলোকসজ্জা, ব্র্যান্ড কিংবা রং-বেরঙের মোড়ক দেখে। চটকদার পরিবেশনার আড়ালে তাই অস্বাস্থ্যকর, নোংরা রান্নাঘরের দুর্গন্ধ নিমিষেই হারিয়ে যায় সুসজ্জিত শোরুমের সুরভিত এয়ার ফ্রেশনারে! অপরিণত ফলগুলোও তাই গাছপাকা হয়ে যায় বিষাক্ত রাসায়নিকের মাত্রাহীন ব্যবহারে! আর আমদানিকৃত ফলে ফর্মালিনের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে পত্রিকার প্রতিবেদন তো সবারই জানা।

এ কথাগুলো অবিশ্বাস্য মনে হলে গত একমাসে ভেজালবিরোধী অভিযানে অভিযুক্ত দোকানগুলোর সামনে ইফতারের আগে ক্রেতাদের উপচেপড়া ভিড় নিজ চোখে দেখে আসতে পারেন। তখন এটাও উপলব্ধি করতে পারবেন যে, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থের পরিমাণ- সেই দোকানগুলোর একদিনের মুনাফার এক দশমাংশ মাত্র!

খুব জানতে ইচ্ছে হয়, ক্রেতাসাধারণ আসলে কতটুকু সচেতন? সব কিছু জেনেশুনে- এই আমরাই কেন বারবার চলে যাই সেসব দোকানগুলোতে? কষ্টার্জিত অর্থের বিনিময়ে কিনে আনা বিষাক্ত ফল কিংবা ভেজাল খাবার প্রিয়জনের মুখে তুলে দিতে পেরে আমরা হয়তো আনন্দিত হই। কিন্তু একবারও কেন ভাবি না- আমাদের অসচেতনতা এবং প্রতিবাদহীনতাই আমাদের আপনজনদের অপূরণীয় ক্ষতির মূল কারণ?

একটু ভিন্ন প্রসঙ্গে আসি, গত একবছরে ‘নিশীথ সূর্যের দেশ জাপানে’ খাদ্যে ভেজাল দেওয়ার খবর যেমন শুনিনি তেমনি কোনো রেস্টুরেন্টে বাসি-পচা নিম্নমানের খাবার পরিবেশন করতেও দেখিনি। খোদ টোকিওতেই অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে কিন্তু সেই মালিকরাও অধিক মুনাফার আশায় অসুস্থ কোনো প্রতিযোগিতায় মেতে ওঠেননি। আর জাপান সরকারের খাদ্য অধিদফতরের কঠোর আইন ও মনিটরিং ফাঁকি দিয়ে খাদ্যে ভেজাল দেওয়ার কথা চিন্তাও করা কঠিন। এ আইন মান্য করা জাপানি রেস্টুরেন্টগুলোর জন্য যেমন প্রযোজ্য তেমনি ইতালীয়, মেক্সিকান বা ভারতীয় রেস্টুরেন্টের জন্যও সমানভাবে প্রযোজ্য।

জাপানের কথা শুনে পাঠকগণ ভাবতে পারেন, আইনের সঠিক প্রয়োগই হয়তো ভেজাল খাদ্যের অভিশাপ থেকে আমাদের মুক্তি দিতে পারে। কিন্তু বাস্তবে সবচেয়ে জরুরি জিনিস হলো- ভোক্তাদের সচেতনতা। সবাই যদি আমরা সরকারের আশায় বসে থাকি, তাহলে এই সমস্যার সমাধান হতে হয়তো কয়েক যুগ লেগে যাবে। আর কালের পরিক্রমায় ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাবে আপনার শরীরেই তখন বাসা বাঁধতে পারে মরণঘাতী ক্যান্সার কিংবা বিকল হতে পারে কিডনি!

জীবন সায়াহ্নে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ভাগ্যকে দোষারোপ না করে; সবাই যদি এখনই একটু সচেতন হই- তাহলে হয়তো আগামী প্রজন্ম নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পেতে পারে। সচেতনতা দিয়ে যদি সমস্যার সমাধান না হয়, তখন বয়কট করা যেতে পারে ভেজাল বিক্রেতাদের প্রতিষ্ঠানগুলোকে। তাতেও ভেজাল দেওয়া বন্ধ না হলে- ঐক্যবদ্ধভাবে খুঁজে বের করতে হবে নতুন কোনো উপায়। কিন্তু তাই বলে, নীরবে এই অপরাধ আর কতদিন সহ্য করবো আমরা? দেশব্যাপী ভেজাল খাদ্য পরিবেশনের এই ঘৃণ্য মহোৎসব কি শেষ হওয়ার নয়?

মনে রাখবেন, ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে- তব ঘৃণা যেন তারে তৃণসম দহে’।

প্রবাসী আয়ে ভ্যাট-ট্যাক্স নেই: এনবিআর

প্রবাসীরা আড়াই লাখ টাকার বেশি আয় করলে কর দিতে হবে বলে ফেসবুক ঘুরে বেড়ানো পোস্টকে অপপ্রচার জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। তাদের ধারণা, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোকে নিরুৎসাহিত করে হুন্ডির মাধ্যমে পাঠাতে এই চক্রান্ত করা হয়েছে। প্রবাসীরা বৈধ পন্থার মতো অবৈধ পন্থাতেও বিদেশ থেকে স্বজনদের কাছে অর্থ পাঠান। বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠালে তা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়। কিন্তু হুন্ডির মাধ্যমে পাঠালে সে অর্থ রিজার্ভে যোগ হয় না। কিন্তু হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা রয়েছে, অবশ্য তা ঠেকানোর চেষ্টা করছে সরকার। এই অবস্থায় প্রবাসীদের মধ্যে করারোপের গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে এনবিআর। এর আগে ফেসবুকে একই বিষয় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত ৭ জুন আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়ানো-কমানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। অর্থাৎ আগের মতোই আয় আড়াই লাখ টাকার বেশি হলেই তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অবশ্য চাকরিজীবীদের জন্য আরও কিছু ছাড় আছে। যেমন, বেতনে পাওয়া বাড়িভাড়া এক লাখ ৮০ হাজার টাকা বা মূল বেতনের ৫০ শতাংশের মধ্যে যেটি কম, সেটি করের আওতামুক্ত। এ ছাড়া চিকিৎসা ভাতা ৬০ হাজার এবং পরিবহন ভাতা ৩৬ হাজারেরও কোনো আয়কর দিতে হয় না। এর বাইরেও আয়ের একটি অংশ বিনিয়োগ করলে করে ছাড়া পাওয়া যায়। তবে বাংলাদেশ প্রবাসী আয়কে উৎসাহ দিতে বরাবর একে করমুক্ত রাখে। এই ধারাবাহিকতা আগামী অর্থবছরেও চালু থাকবে। তবে ফেসবুকে গুজব রটেছে যে, দেশের মতো প্রবাসেও আড়াই লাখ টাকার বেশি আয় করলে এবং তা দেশে পাঠালে সেটি করের আওতায় আসবে। এই গুজবটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর এটি বৈধ পথে প্রবাসী আয় দেশে পাঠানোতে প্রতিবন্ধক হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এনবিআর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলেছে, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের উপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপিত হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।’ এই গুজব ছড়ানোতে চক্রান্ত দেখছে এনবিআর। তারা বলেছে, ‘দেশের বৈধ রেমিটেন্স প্রবাহ বন্ধ করে হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রেরণের অপপ্রয়াস হিসাবে এ প্রচারণা চালানো হতে পারে।’ জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, মূল্য সংযোজন কর আরোপিত হয় পণ্য বা সেবা সরবরাহের উপর। প্রবাসীরা দেশের বাইরে যে সেবা দিয়ে থাকেন তার বিনিময়ে বৈদেশিক মুদ্রা আহরিত হয়। তাদের সব কাজ ভ্যাট আইন, ১৯৯১ এর ধারা ৩ এর উপ-ধারা ২(ক) মোতাবেক সেবা রপ্তানি হিসাবে বিবেচিত। সুতরাং এ রপ্তানি কার্যক্রম ভ্যাটের আওতা বহির্ভূত। ‘অর্থাৎ রেমিটেন্স সীমা নির্বিশেষে এ খাতের উপর কোন ভ্যাট প্রযোজ্য নয়। তাই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে কোন পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স প্রেরণ করতে পারেন’- বিজ্ঞপ্তিতে জানায় এনবিআর। হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠালে তা জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রাখ পারে না জানিয়ে হুন্ডি পরিহার করতেও সবাইকে অনুরোধ করেছে এনবিআর। সংস্থাটি হুন্ডি বা মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উদ্বোধনী ম্যাচে থাকবেন ডোনাল্ড ট্রাম্প!

আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত মস্কোর লুঝনিকি স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন বিশ্বের নামি-দামি সব তারকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্ব।

এই তালিকায় যোগ হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। রাশিয়ান পার্লামেন্ট ক্রেমলিন থেকে জানা গিয়েছে এই তথ্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ চেষ্টা করছেন ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের নেতাদের উদ্বোধনী ম্যাচে রাখার জন্য।

পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি অনেক খুশি হবেন যদি দাওয়াত প্রাপ্ত সব অতিথিরা মস্কোয় উদ্বোধনী দিনে উপস্থিত থাকেন। এই তালিকায় অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ উচ্চপর্যায়ের অন্যান্য নেতারাও আছেন।’

সম্প্রতি সিঙ্গাপুরে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। সংক্ষিপ্ত সফর শেষ করে এরই মধ্যে দেশেও ফিরে গিয়েছেন ট্রাম্প। রাশিয়ান প্রেসিডেন্টের দাওয়াত মাথায় রাখলে বৃহস্পতিবার মস্কোয় দেখা যাবে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ট্রাম্পকে।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র। তবুও স্বাগতিক রাশিয়া বাদে সবচেয়ে বেশি টিকিট কেটেছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা।

সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের জিজান প্রদেশের আল-ফয়সাল সেনা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাদ্র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হুথি বিদ্রোহীরা এ হামলা চালায়। গত তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আল-ফয়সাল শহরে হামলা চালালো তারা।

সৌদি আরব ও তার মিত্ররা যখন আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ বন্দরনগরীতে সামরিক অভিযান শুরু করেছে তখন এই হামলার ঘটনা ঘটলো।

এর আগে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি স্বীকার করেছিলেন যে, সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেন এ পর্যন্ত ১৪৯টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

অন্যদিকে, সৌদি জোটের হামলায় ইয়েমেনে এ পর্যন্ত ৩৫ হাজার ২৯৭ জন নিহত হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াকেল এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

ফরিদপুরে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৪৫ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। এ সময় ৫২৯ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯টি উপজেলার অভিযানে আটকদের মধ্যে মাদক মামলায় ১০ জন, মাদক সেবনকারী ১০ জন, নিয়মিত মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২২ জন রয়েছেন। এতে বিভিন্ন থানায় মোট ৭টি মাদক মামলা রুজু হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, বুধবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

লন্ডনে তারেকের সঙ্গে ফখরুলের বৈঠক

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে অচিরেই কঠোর কর্মসূচি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন বিএনপির দুই শীর্ষ নেতা তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত দু’দিনে লন্ডনে দু’দফা বৈঠকে নবম সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সরকার ও দলীয় নেতাদের ভূমিকা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বৈঠকে মির্জা ফখরুলকে নিজের অবস্থানের কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একমাত্র নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যেতে পারে- এমন মনোভাবের কথা জানিয়ে তাকে এবং খালেদা জিয়াকে বাইরে রেখে বিএনপিকে নির্বাচনে নেওয়ার যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে মির্জা ফখরুলকে পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সোমবার সমকালকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে এসেছেন।

তিনি বলেন, মহাসচিব লন্ডনে এলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হওয়াটাই স্বাভাবিক।

সূত্র জানায়, লন্ডন আসার পর এরই মধ্যে অন্তত দু’বার তারেক রহমানের লন্ডনের কিংস্টন এলাকার বাড়িতে গিয়েছেন মির্জা ফখরুল। একান্তে রুদ্ধদ্বার বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে।

রোববার লন্ডনে রয়েল রেজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ও বিশেষ অতিথি হিসেবে মির্জা ফখরুল অংশ নেন। ইফতারের আগে আলোচনা সভায় দলের ভবিষ্যৎ আন্দোলন ও আসন্ন নির্বাচন নিয়ে তারা কর্মীদের দিকনির্দেশনা দেন।

গত ৩ জুন চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে মির্জা ফখরুল ব্যাংকক যান। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে গত ৭ জুন স্ত্রী রাহাত আরা বেগম ঢাকায় ফিরে আসেন।

মিথ্য ও প্রতারণার রোল মডেল বাংলাদেশ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়ন নয় মিথ্য ও প্রতারণার রোল মডেল। বর্তমান সরকার দেশের মানুষের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অ্যাব আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও তার দলের নেতারা বলেন আমরা এখন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। বিশ্বের কাছে আমরা এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু কিসের উন্নয়ন, কোথায় উন্নয়ন? জনগণের কথা বলার, ভোটের অধিকার নেই আর সকরার বলছে উন্নয়নের রোল মডেল। আসলে উন্নয়ন নয় বাংলাদেশ হচ্ছে মিথ্যা ও প্রতারণার রোল মডেল। তিনি বলেন, দেশের সব অর্থিক খাত ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এসব আমার কথা নয়, সিপিডি তাদের প্রতিবেদনে বলেছে, দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো শেষ হয়ে গেছে অর্থনীতিতে ধ্বস নেমেছে। আর সরকার বলে উন্নয়নেরর জোয়ার বইছে, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আসলে এগুলো সবই জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, বর্তমান ভোটার বিহীন সরকারের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য গণ বিস্ফোরণ ঘটাতে হবে। এর কোনো বিকল্প নেই। আর সে জন্য মানুষেরর কাছে যেতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এ সরকার গোটা দেশের সব শেষ করে দিয়েছে। খালেদা জিয়াকে নিয়ে আমরা উদ্বিগ্ন। একটি মানুষ আছেন যাকে কেন্দ্র করে মানুষ এগিয়ে যাওয়া প্রেরণা পায়। আন্দোলন ও ভোটের অধিকার ফিরে পেতে প্রেরণা পায়। বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দেয়না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা যেখানেই প্রোগ্রাম করতে চাই সেখানে বাধা দেয়া হয়। কোথাও জড় হলে বলে এখানে সভা সমাবেশ করা যাবে না, কারণ কি এখানে নাকি নাশকতা হবে। সরকার ও প্রশাসনের কথায় মনে হয় তারা সবাই জ্যোতিষ, আচার্য। তিনি বলেন, খুলনা, চট্টগ্রাম, বরিশালে, রাজশাহীতে আমাদের ১ ঘণ্টা আগে সমাবেশের অনুমতি দিয়েছে। খুলনা, বরিশালে বলছে সমাবেশ করতে দেয়া হবে না। যখন বলা হলো গোটা শহরে সমাবেশ হবে পারলে গুলি করেন তখন তারা সরে যায়। আসলে যেখানে প্রতিরোধ সেখানে সরে যায়। মনে রাখতে হবে প্রতিরোধের কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সবকিছু শেষ করে দিয়েছে। এমনকি মানুষের সব শেষ আশ্রয় বিচারালয় ও তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমাদের এখন বলতে বাধা নেই নিম্ন আদালতের বিচারকরা অপেক্ষায় থাকে কখন উপরের মহল থেকে নির্দেশ আসবে তখন রায় ঘোষণা করবে। উচ্চ আদলতের ওপর একটা আস্থা ছিলো, কিন্তু খালেদা জিয়ার মামলায় জামিনের বিষয়ে তারাও সরকারের নির্দেশ বাস্তবায়ন করতে জামিন স্থগিত করলে। এটি সম্পূর্ণ নজির বিহীন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সব বিরোধী দল একমত হয়েছে বর্তমান সরকারেরে অধীনে সুষ্ঠু হবে না। তখন বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে কোনো দল নির্বাচনে অংশ নেয়নি। তাহলে আজ কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? আমাদের সবাইকে আবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের গণতান্ত্রিক, নাগরিক ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, দেশে যে অরাজক উপরিস্থ তার জন্য ভোটার বিহীন সরকার ব্যবস্থা দায়ী। আর সে জন্য আমরা বার বার বলছি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কিন্তু সে ব্যবস্থা এখনও করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। বেগম খালেদা জিয়ার কারাবাসের বিষয়ে তিনি বলেন, মিথ্য মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। নজির বিহীন ভাবে তার জামিন আটকে রাখা হয়েছে। তার জামিনও বিলম্বিত করছে। আমাদের দেশে আইনে আছে ৫ বছরেরে কম সাজ। হলে উচ্চ আদালত তাকে জামিন দিতে পারে। কিন্তু খালেদা জিয়ার বেলায় ত। করা হয়নি। উদ্দেশ্য তার কারাবাস দীর্ঘায়িত করা। তিনি বলেন, যখন বিচারপতি খাইরুল হক সংবিধান কাটা ছেড়া করে একটি বিতর্কিত রায় দিয়েছে তখনই দেশে সংকট তৈরি হয়েছে। কারণ ওই রায়ের মাধ্যমে বর্তমান সরকারকে ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকার পথ সুগম করে দিয়েছে। ফখরুল বলেন, আবারও একদলীয় শাসন ফিরিয়ে আনার মূল হোতা বিচারপতি খাইরুল হক। তার পরে যারা এসেছেন তারা সবাই এটাকে আবার বহাল করতে কাজ করছেন। এটা একটি ষড়যন্ত্র একদলীয় শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান, ড্যাব মহাসচিব এ জেড় এম জাহিদ হোসেন।

‘ভারতবিরোধী’ অবস্থান বদলাচ্ছে বিএনপি?

সম্প্রতি ভারত সফর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীতসম্প্রতি ভারত সফর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীতবিএনপি কি তার ভারতবিরোধী অবস্থান পাল্টাচ্ছে? দলটির কয়েকজন নেতার সাম্প্রতিক ভারত সফর নিয়ে এ প্রশ্ন উঠেছে। সেখানে গিয়ে দলের এক নেতা বলে ফেলেছেন, সরকারে থাকার সময় ভারতের সঙ্গে বিএনপির বৈরী আচরণ ‘ভুল ও বোকামিপূর্ণ ছিল’।

বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। বাংলাদেশে ‘প্রকৃত গণতান্ত্রিক আবহ প্রতিষ্ঠায়’ সাহায্য করার আরজি নিয়েই তাঁরা সেখানে যান।

বিএনপির নেতাদের এই সফরের পর দলটির অনেক নেতাই বলছেন, এর মাধ্যমে তাঁদের দল ভারতবিরোধী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসছে। বিশেষ করে ভারতের গণমাধ্যমে হুমায়ুন কবীরের দেওয়া বক্তব্য ‘ভারতের সঙ্গে বিএনপির বৈরী আচরণ ভুল ও বোকামিপূর্ণ ছিল’ কথাটিকে তাৎপর্যপূর্ণ বলছেন দলের নেতারা। কেননা হুমায়ুন কবীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন। আর তারেক রহমানই এখন দলের সবকিছু। ফলে সেখান (তারেক রহমান) থেকে যে ভারত বিষয়ে বিএনপির অবস্থানই দলের অবস্থান হবে, এটাই স্বাভাবিক।

তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, সম্পর্কটা কখনো একপক্ষীয় হয় না। এটা দুই পক্ষ থেকেই আসতে হয়। বিএনপি ভারতে প্রধান দুটি রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের কাছে দলীয় অবস্থান স্পষ্ট করেছে। যেসব বিষয়ে তাদের উদ্বেগের বিষয় ছিল, সেগুলো দূর করেছে। কিছু আশ্বাসও দিয়েছে। দেশটির থিংকট্যাংক হিসেবে পরিচিত কয়েকটি সংগঠনের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরেছে। বিএনপির ওই নেতা বলেন, তাঁদের মতো ভারতের রাজনৈতিক দলগুলোও চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনঅবশ্য এই সফর সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছেন, দলের পক্ষ থেকে কেউ ভারতে গেছেন বলে তিনি জানেন না।

তারপরেও নির্বাচনের আগে ভারতে বিএনপির এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গবেষক এবং প্রধান দুই দলের তাত্ত্বিকেরা। তাঁরা বলছেন, চলমান বাস্তবতা বুঝে বিএনপি তাদের ভারতবিরোধিতার নীতিতে পরিবর্তন আনছে। বিএনপি আগামী নির্বাচনে আসছে—এই সফর ও সেখানে গিয়ে তাঁদের কথাবার্তায় তা স্পষ্ট বলেও মনে করেন কেউ। তবে কেউ কেউ আবার মনে করছেন, এ সফর বা নমনীয় আচরণ কেবল নির্বাচনী কৌশল। দলটি এখনো নানা কর্মকাণ্ডে অকারণ ভারতবিরোধিতায় মেতে থাকে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, ‘পেছনে না তাকিয়ে আমাদের সামনের দিকে তাকানো উচিত। গত শতকের ৮০ ও ৯০-এর দশকের রাজনীতি এখন বাতিল হয়ে গেছে।’ ৮০ ও ৯০-এর দশকের রাজনীতিটা আসলে কী, তা আরও স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর। বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ভারত-বাংলাদেশের মধ্যে যে খারাপ সম্পর্ক ছিল, তা ‘ভুল ও বোকামিপূর্ণ’ নীতির ফসল। পত্রিকাটিকে হুমায়ুন কবীর এ-ও বলেছেন, ‘তারেক রহমান চান, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলি।’

হুমায়ুন কবীরের এ মন্তব্য সম্পর্কে বিএনপির নেতা খন্দকার মোশাররফ বলেন, ‘তাঁকে আমি চিনি না। কে কোথায় কী বলল, তার ব্যাখ্যা আমি দেব না।’
দ্য হিন্দু পত্রিকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে লিখেছে, ‘বড় প্রতিবেশী ভারতের গঠনমূলক ভূমিকা চায় বিএনপি। কোনো একটি দলকে ভারত সহায়তা করুক, এটাও চায় না।’

উল্লেখ্য, ভারতবিরোধিতা বিএনপির রাজনীতির একটি বড় অনুষঙ্গ। দলটির উদ্ভব, বিকাশ, নির্বাচনী কর্মকাণ্ড, এমনকি নিত্যদিনের রাজনৈতিক বিবৃতিতে এ বিরোধিতার উদাহরণ স্পষ্ট। বিএনপি তার প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগকে ভারতের কাছে নতজানু বলে বরাবরই কোণঠাসা করতে চেয়েছে।

সাম্প্রতিক সফর সম্পর্কে বিএনপির স্থায়ী কমটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ভারতের বিভিন্ন থিংকট্যাংক প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাজনীতিবিদ ও সেখানকার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে যে সংকট চলছে, সে সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। বাংলাদেশের মানুষের মতো ভারতও এ দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। একটি ভালো নির্বাচনের জন্য কী প্রয়োজন, সে সম্পর্কে বিএনপির চাওয়াগুলো তাদের জানানো হয়েছে।

বিএনপির সঙ্গে ভারতের দূরত্ব কমেছে কি না, সে সম্পর্কে জানতে চাইলে বিএনপির কোনো নেতাই সরাসরি কোনো উত্তর দেননি। তাঁরা বলেছেন, এই সফর ভবিষ্যতে ইতিবাচক ধারার সূচনা করবে। ভারতের বিভিন্ন পক্ষের সঙ্গে বিএনপির যোগাযোগ বাড়াবে। হঠাৎ ভারতের সঙ্গে দূরত্ব কমানোর ব্যাপারে বিএনপির আগ্রহের কারণ কী, জানতে চাইলে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভৌগোলিক ও বিশ্বে রাজনৈতিক মেরুকরণের কারণে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটিকে এড়িয়ে বাংলাদেশের শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক উন্নয়নও কঠিন। তা ছাড়া ঢালাও বিরোধিতা এখন সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলে না। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে ভারতের নেতিবাচক অবস্থান রয়েছে। ভবিষ্যৎ দলীয় প্রধানের ব্যাপারে প্রতিবেশী দেশটির অবস্থান ইতিবাচক হওয়া দরকার। এটিও বিএনপির চিন্তায় রয়েছে।

এযাবৎকালের রাজনীতিতে ভারতের সঙ্গে নিবিড় বাণিজ্য ও কানেকটিভিটির বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিএনপি। খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান তাঁর ‘পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ’ বইয়ে লিখেছেন, কোনো সুনির্দিষ্ট এবং একক কোনো বৈশিষ্ট্যের জন্য আওয়ামী লীগ থেকে বিএনপিকে পৃথক করা যায় তা হলো, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দলটির ভারতবিরোধী মনোভাব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটির ভিত্তিমূল ছিল এই বিরোধিতা।

তবে ভারতের গত সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপি ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। নির্বাচনে বিজেপির বিজয়ী হওয়ার লক্ষণ টের পেয়ে দেশের বিএনপিমনস্ক সংখ্যালঘুদের একটি দলকে ভারতে পাঠায় বিএনপি। হিন্দু মহাজোট নামের সংগঠনের একটি অংশকে বিএনপি পেছনে থেকে সমর্থন করে। তাদের আমন্ত্রণে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নেতা এবং বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশে আসেন। হিন্দু মহাজোটের একাধিক নেতা এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তথাগত রায় হিন্দু মহাজোটের সঙ্গে বিএনপির সম্পর্ককে স্বাভাবিকভাবে নেননি। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এবং আরএসএসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কয়েকজন সংখ্যালঘু নেতা কাজ করেন। এরপরও কয়েকজন বিএনপি নেতা একাধিকবার ভারত সফরে গেছেন। তবে এবারের সফর, তা যদি দলীয় সিদ্ধান্তে না-ও হয়, এরপরও এমন খোলামেলা কথা কোনো বিএনপি নেতা বলেননি। এর কারণ কী?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমাদঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদবিএনপি ঘরানার বুদ্ধিজীবী বলে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলছেন, ‘রাজনীতি কোনো নিশ্চল বিষয় নয়। এটি গতিশীল। বিএনপির একটি রাজনৈতিক অবস্থান ছিল ভারত প্রশ্নে। পরিবর্তিত সময়ে সেটিও পরিবর্তিত হয়েছে। এটি ইতিবাচক লক্ষণ।’ তিনি প্রথম আলোকে বলেন, ভারত প্রশ্নে বিএনপির আগের নীতিকে ভুল বলে চিহ্নিত করা যাবে না। সময়ের পরিপ্রেক্ষিতে একটি অবস্থান মাত্র।

আওয়ামী লীগ সরকারে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের যেকোনো কর্মকাণ্ডকে সন্দেহের দৃষ্টিতে দেখেছে বিএনপি। বিএনপি মুজিব-ইন্দিরা চুক্তিকে ‘দাসত্বের চুক্তি’ বলে বারবার সমালোচনা করে এসেছে। ১৯৯৭ সালে এ চুক্তি শেষ হওয়া পর্যন্ত একে বাংলাদেশের স্বার্থবিরোধী বলে সমালোচনা করে গেছে বিএনপি। ফারাক্কার পানিবণ্টন চুক্তিকে বিএনপি বাংলাদেশের স্বার্থবিরোধী বলে সমালোচনা করেছে। ১৯৯৭ সালে স্বাক্ষর হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির তীব্র বিরোধিতা করে বিএনপি। খোদ বিএনপি নেত্রী খালেদা জিয়া তখন বলেছিলেন, পার্বত্য চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে। ক্ষমতায় গেলে ফারাক্কা ও পার্বত্য চুক্তি বাতিলের প্রতিশ্রুতিও দেয় বিএনপি; যদিও তা তারা করেনি।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান রাজনৈতিক বক্তব্য ছিল, আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশ ভারত হয়ে যাবে। এসব রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তৃতায় শুধু নয়, বিভিন্ন সময় রূঢ় আচরণে বিএনপি ভারতের প্রতি তার নেতিবাচক মনোভাব তুলে ধরে। ২০১৩ সালের মার্চ মাসে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে এলে আগে থেকে নির্ধারিত সৌজন্য সাক্ষাতে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির আমলে ২০০৪ সালের ১ এপ্রিল দেশের সবচেয়ে বড় অস্ত্রের চোরাচালান ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে। রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের (সিইউএফএল) জেটিঘাটে খালাস করার সময় ১০ ট্রাক অস্ত্রের চালানটি আটক করে টহল পুলিশ। অস্ত্রের চালানটি উলফার জন্য যাচ্ছিল। এ নিয়ে ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুটি মামলার রায় দেন আদালত। এর মধ্যে একটিতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনের ফাঁসির আদেশ দেন।

বিএনপি ভারতের সহানুভূতি পেতে আগ্রহী কেন? 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশে একটা প্রচলিত ধারণা আছে, নির্বাচনে জিততে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সুসম্পর্ক দরকার। এ জন্য সব দল এই দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, এটা দেখাতে চায়।

অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, বিএনপির এই সফর এবং সেখানে গিয়ে আন্তরিক কথা বলায় একটি কথা স্পষ্ট—বিএনপি নির্বাচনে আসছে। তিনি মনে করেন, ভারতের কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সুসম্পর্ক আছে। এখন সেখানে ক্ষমতায় বিজেপি এসেছে। কংগ্রেসের সঙ্গে যে পর্যায়ে আওয়ামী লীগের সম্পর্ক ছিল, সেই স্তরে আছে, এমনটা না-ও হতে পারে। এখন বিএনপি হয়তো বিজেপিকে বোঝাতে চাইবে যে তারা কংগ্রেস-বৈরী ছিল। বিজেপির সঙ্গে তাদের বৈরিতা নেই।

বিএনপি কি আসলেই ভারতবিরোধী অবস্থান পাল্টাচ্ছে, নাকি সামনে জাতীয় নির্বাচন সামনে রেখেই ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলছে? কেননা একেবারে সাম্প্রতিক সময়েও তাদের একাধিক নেতা তাঁদের ভারতবিরোধী চিরাচরিত অবস্থানের আদলেই কথা বলেছেন।

গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারি অর্থ ব্যয় করে ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছে আকুতি জানাতে ওই সফর করেছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমের খবরে এটা পরিষ্কার, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে ভারতে যাননি, তিনি তিস্তার পানিচুক্তি, সীমান্ত হত্যা বন্ধ করতে যাননি। তিনি ভারতে গেছেন ক্ষমতায় টিকে থাকতে দেনদরবার করার জন্য।’

ভারত সফর শেষ করে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার বলেছিলেন, ‘আমরা ভারতকে যা দিয়েছি, সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি; আমরা কিন্তু ওদের শান্তি ফেরত দিয়েছি। এটা তাদের মনে রাখতে হবে। কাজেই আমরা ওগুলোর প্রতিদান চাই না।’

শেখ হাসিনা ‘প্রতিদিনের বোমাবাজি, গুলি’ বলতে মূলত উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বন্ধে তাঁর সরকারের সহযোগিতার কথাই উল্লেখ করেন। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা থেকে ধরা হয় আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর উলফা, টিএনভি, এনএলএফটিসহ একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের ভারতের হাতে তুলে দেওয়া হয়। এসব উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতে সহিংসতা অনেকটাই কমে এসেছে।

তবে ভারতকে দেওয়া এসব সহযোগিতা নিয়ে শেখ হাসিনার কথারও সমালোচনা করে বিএনপি। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরদিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই যে বলেছেন ভারতকে অনেক দিয়েছেন। আমরা ভালো করে জানি না। আপনি দয়া করে কী কী ভারতকে দিয়েছেন, তা জনগণের সামনে প্রকাশ করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার মনে করেন, এবার বিএনপির কয়েকজন নেতা ভারতে গিয়ে যেসব কথা বলেছেন, তা হয়তো নির্বাচনের আগে সুসম্পর্ক গড়ে তোলার প্রয়াস। তিনি বলেন, ‘নির্বাচনে এলে বিএনপি ভারত প্রশ্নে সাম্প্রতিক সময়ে বেশ নমনীয় হয়। আবার তাদের সারা বছরের কর্মকাণ্ডে ভিন্ন ধরনের চিত্র লক্ষ করেছি।’ এ প্রসঙ্গে অধ্যাপক শান্তনু বলেন, ‘২০১২ সালের শেষ দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছিলেন। পরে অবশ্য তাঁদের কথাবার্তায় পরিবর্তন দেখেছি।’ তিনি মনে করেন, ভারতের সঙ্গে সম্পর্কের ধরন নিয়ে যেকোনো দলের স্থায়ী ও ভারসাম্যপূর্ণ অবস্থান থাকা দরকার।
বিএনপির কয়েক নেতার ভারত সফরে গিয়ে মন্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপি সত্য কথা বলে, এমন প্রমাণ কমই আছে। আমার ধারণা, তাদের নেতারা যে কথা ভারতে বলেছেন, তা তাঁদের দলীয় ফোরামের সিদ্ধান্তের নয়।’ তিনি আরও বলেন, বিএনপির নেতারা যদি এমন বলেই থাকেন যে তাঁদের অতীত ভারত-নীতি ভুল ছিল, তাহলে আওয়ামী লীগকে জড়িয়ে তারা এত দিন যে নিছক প্রচারণা চালিয়েছেন, তা প্রমাণিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানবিএনপির এ সফর দলীয় সর্বোচ্চ ফোরামে কি না, তা নিয়ে ফারুক খানের সন্দেহ সঠিক বলেই মনে হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের কথায়। দলীয় নীতিনির্ধারণী সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাদের এই সফর না হলেও এটা যে নেহাত কারও ব্যক্তি উদ্যোগের সফর, তা মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। বরং সেখানে গিয়ে বিএনপি নেতারা যে কথাগুলো বলেছেন, তাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এবং আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে ইতিবাচকভাবেই দেখছেন তাঁরা। অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন মনে করেন, দুটি বড় দেশের মধ্যে চীন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একধরনের মতৈক্য আছে। এবার ভারত প্রশ্নে তা এলে বরং ভালো।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর মনে করেন, বিএনপি হয়তো আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির চলমান প্রবণতা বুঝতে পেরেছে। তাই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক উন্নত করার প্রয়াস নিয়েছে। একটি রাজনৈতিক দল সব সময় তাদের একই অবস্থান ধরে রাখবে—এটা বাস্তবতাও নয় বলে তিনি মনে করেন। দেশীয় রাজনীতি শুধু নয়, আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও তা ইতিবাচক।

রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান তাঁর ‘পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ’ বইয়ে লিখেছেন, ‘ভারতবিরোধিতা বিএনপির নির্বাচনী রাজনীতিতে সব সময় মূল বিষয় থেকেছে।’ একটা সমর্থক বা ভোটার শ্রেণি এত দিন ভারতবিরোধী চেতনার ধারক বলে বিএনপিকে বিশ্বাস করত বা সে জন্যই তারা বিএনপিকে ভোট দিত। এখন বিএনপির ভারত প্রশ্নে অবস্থানের পরিবর্তন তাদের কি বিএনপিবিমুখ করবে? অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মনে করেন, ‘বিএনপি তাদের সমর্থকদের পরিবর্তিত অবস্থান ব্যাখ্যা করতে সমর্থ হবে।’